পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমবারই কি বড় চমক!

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করার সম্ভাবনা নিয়ে রাজ্যজুড়ে তৈরি হয়েছে তীব্র জল্পনা। এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আগামী সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে যে, এই বিশেষ অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ করতে পারে রাজ্য সরকার।

উত্তরাখণ্ড, গুজরাট এবং আসামের মতো বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গও একই পথে হাঁটতে চলেছে কি না, তা নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ। সোমবার বিধানসভার অধিবেশনে বিলটি পেশ করা হয় কি না এবং রাজ্য সরকার এ বিষয়ে চূড়ান্ত কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর রয়েছে সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *