জরুরি অবস্থার দুঃসহ স্মৃতি! ২৫ জুন পালন হবে ‘সংবিধান হত্যা দিবস’

১৯৭৫ সালের জরুরি অবস্থার ৫১ বছর পূর্তিতে সেই সময়কালকে ভারতীয় গণতন্ত্রের ‘সবচেয়ে অন্ধকার অধ্যায়’ হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনটিকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তৎকালীন শাসকরা কীভাবে দেশের গণতান্ত্রিক কাঠামো ও সাংবিধানিক মূল্যবোধকে পদদলিত করেছিলেন। এ সময় তিনি দেশের নাগরিকদের সেই সময়ের কঠোর পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে গণতন্ত্র রক্ষার শপথ নেওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, জরুরি অবস্থার সময় দেশের গণতন্ত্রকে নির্মমভাবে দমন করা হয়েছিল এবং সংবিধান লঙ্ঘন করে নাগরিক অধিকারের ওপর সরাসরি আঘাত হানা হয়েছিল। সেই সময়ে গণতান্ত্রিক মূল্যবোধের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তা আজও আমাদের মনে করিয়ে দেয় যে গণতন্ত্র রক্ষা করা কেন জরুরি। জরুরি অবস্থার ৫১ বছর পর মোদী সরকারের এই বার্তা ও অবস্থান রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *