মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, গ্রেপ্তার অভিযুক্ত!

রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য ও গালিগালাজ করার অভিযোগে আব্দুল গণি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তমলুক থানার ধলহরা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতকে তমলুক জেলা আদালতে হাজির করা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও উস্কানিমূলক পোস্ট করে আসছিল। স্থানীয় এক বিজেপি কর্মীর করা লিখিত অভিযোগের ভিত্তিতে ডিজিটাল তথ্যপ্রমাণ যাচাই করে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। এখন ধৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ওই পোস্টের নেপথ্যে কোনো বড় চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *