তারাতলায় গুদাম বিপর্যয়: ১৪ জনের মৃত্যু, নথিতেই কি ছিল গাফিলতি!

কলকাতা তারাতলার ভয়াবহ গুদাম ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এনডিআরএফ, পুলিশ ও দমকল বাহিনীর পাশাপাশি উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। এই দুর্ঘটনায় ১৯ জন আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এ ঘটনায় রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে, কারণ ধসে পড়া নির্মীয়মাণ ওই গুদামের নকশায় কলকাতা পুরসভার যে ছাড়পত্র রয়েছে, তাতে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের স্বাক্ষর ছিল।

পুরসভার নথিপত্র অনুযায়ী, বন্দর কর্তৃপক্ষের লিজ নেওয়া জমিতে ‘বেহরা ব্রাদার্স’ নামক সংস্থাকে চারতলা গুদাম তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল। অনুমোদিত নকশায় ফিরহাদ হাকিম ছাড়াও পুরসভার নির্মাণ বিভাগের ডিরেক্টর ও পুর কমিশনারের স্বাক্ষর রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে নিশানা করে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এ ঘটনায় তৎকালীন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে। বুধবার দুপুর ১২টা ৭ মিনিটে গুদামের ছাদ ভেঙে পড়ার পর থেকে এলাকাটিতে উদ্ধারকাজ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *