যুদ্ধ পরিস্থিতির মাঝেই গলছে বরফ, ভারত-পাক গোপন বৈঠক নিয়ে তোলপাড়!

ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার আবহে দুই দেশের প্রাক্তন কূটনীতিক, সাবেক সেনাকর্তা ও বিশিষ্টজনদের অংশগ্রহণে কলম্বো ও ব্যাংককে অনানুষ্ঠানিক বা ‘ট্র্যাক-টু’ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের কথা স্বীকার না করলেও, সীমান্ত বিরোধ ও জঙ্গি তৎপরতার মতো স্পর্শকাতর বিষয়গুলো বাদ দিয়ে সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পথ খুঁজতেই এই গোপন আলোচনার আয়োজন করা হয়।

সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত ও উপপ্রধান দত্তাত্রেয় হোসাবালে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে জনপ্রশাসনের পার্থক্য চিহ্নিত করে সাধারণ মানুষের সঙ্গে মেলবন্ধনের পক্ষে অবস্থান নিয়েছেন। এই কূটনীতির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন চাপ রয়েছে বলেও কূটনৈতিক মহল মনে করছে। মূলত এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় পাকিস্তানকে মার্কিন বলয়ে ফিরিয়ে আনতে এবং দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী স্থবিরতা কাটাতে এই তৎপরতা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *