শিলিগুড়িতে রেল কোয়ার্টারে পচাগলা দেহ, চারদিন পর উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য!

শিলিগুড়ি সংলগ্ন সেন্ট্রাল কলোনির ১০ নম্বর রোডের একটি রেল কোয়ার্টার থেকে অরিন্দম রায় বর্মন (৪৬) নামে এক রেলকর্মীর পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। কোচবিহারের বাসিন্দা ওই রেলকর্মী কর্মসূত্রে কোয়ার্টারে একাই থাকতেন। গত চারদিন ধরে তিনি অফিসে অনুপস্থিত ছিলেন এবং সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রাথমিকভাবে সন্দেহ দানা বাঁধে।

শুক্রবার অরিন্দমবাবুর ভাই কোচবিহার থেকে শিলিগুড়িতে এসে কোয়ার্টারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় রেলকর্মী ও এনজেপি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় ওই রেলকর্মীর মৃতদেহ উদ্ধার করে। দেহটি পচন ধরায় মৃত্যুর বেশ কয়েকদিন পেরিয়ে গেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে এবং এনজেপি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *