ছুটির দিনেও নবান্নে কড়া নির্দেশ, সরকারি কর্মীদের জন্য নতুন ও বড় ঘোষণা!

ছুটির দিনেও খোলা থাকবে সরকারি দপ্তর, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

কলকাতা: জরুরি প্রশাসনিক কাজকর্ম সচল রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখন থেকে শনি, রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতেও দপ্তরে নির্দিষ্ট সংখ্যক কর্মীকে হাজিরা দিতে হবে। বৃহস্পতিবার রাজ্যের ‘পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস’ (P&AR) দপ্তরের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হচ্ছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, দপ্তরের প্রতিটি সেলকে ছুটির দিনে উপস্থিত থাকার জন্য একটি বিশেষ রোস্টার তৈরি করতে হবে। ছুটির দিনগুলিতে ‘স্কেলিটন স্টাফ’ বা ন্যূনতম সংখ্যক কর্মীর উপস্থিতি নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চপদস্থ আধিকারিকরা ছুটির দিনে প্রশাসনিক দায়িত্ব পালনের সময় তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনে জারি করা এই নিয়মের ফলে সরকারি ফাইলের কাজ দ্রুত সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *