ছুটির দিনেও নবান্নে হাজিরা বাধ্যতামূলক! প্রশাসনিক নির্দেশে তোলপাড়

প্রশাসনিক কাজের গতি বাড়াতে এখন থেকে শনি, রবিবার বা সরকারি ছুটির দিনেও অফিসে আসতে হবে রাজ্য সরকারি কর্মীদের। রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশাসনিক কাজকর্ম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে রস্টার মেনে সংশ্লিষ্ট দফতরগুলোতে ন্যূনতম কর্মী উপস্থিতি বজায় রাখতে হবে। অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

প্রাথমিকভাবে প্রশাসনিক সংস্কার দফতরের জন্য এই নিয়ম চালু হলেও, ভবিষ্যতে এর পরিধি জেলা ও ব্লক স্তরের অফিসগুলোতেও বিস্তৃত হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গেছে। এদিকে, রাজ্য সরকার আসন্ন ছুটির তালিকাও ঘোষণা করেছে, যার মধ্যে ১ জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধদিবস এবং ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে পূর্ণদিবস ছুটি থাকবে। রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদনক্রমে এই ছুটির তালিকা প্রকাশিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *