কেতন খুন মামলায় উজ্জ্বল নিকামের অন্তর্ভুক্তি, অপরাধীদের এবার নিস্তার নেই!

২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত আজমল কাসবের মৃত্যুদণ্ড নিশ্চিতকারী প্রবীণ আইনজীবী উজ্জ্বল নিকামকে পুনের কেতন আগরওয়াল হত্যা মামলায় বিশেষ সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ দিয়েছে মহারাষ্ট্র সরকার। শুক্রবার নিহত কেতনের বাবা বিশাল আগরওয়াল মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে দেখা করে এই আবেদন জানিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে এই আবেদন গ্রহণ করার পাশাপাশি মামলাটি ফাস্ট-ট্র্যাক আদালতে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৮ জুন পুনের লোহাগড় দুর্গে ২৫ বছর বয়সি কেতন আগরওয়ালকে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়। তদন্তে পুলিশের দাবি, নিহত কেতনের বাগদত্তা সিয়া গোয়েলের বিয়েতে অনিচ্ছার জেরে তিনি তার প্রেমিক চেতন চৌধুরীর সঙ্গে মিলে এই খুনের ছক কষেছিলেন। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘটনার কঠোর নিন্দা জানিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন এবং পুরো বিষয়টি নিয়ে সমাজকে আত্মপর্যালোচনার আহ্বান জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *