বিয়ে দিয়ে ঘরে বৌ আনলাম, কিন্তু ছেলেকে হারালাম চিরতরে!

পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর হবু স্ত্রী সিয়া গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন মৃতের বাবা বিশাল দেবীচাঁদ আগরওয়াল। দায়ের করা এফআইআর-এ দাবি করা হয়েছে, সিয়া ও তাঁর প্রেমিক চেতন চৌধুরীর সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ানোয় কেতনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, লোহাগড় দুর্গে ভ্রমণের আবহে এই হত্যাকাণ্ডের পুরো ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছিল এবং ঘটনাস্থলের পরিস্থিতি দেখে এটি কোনো দুর্ঘটনা বলে মনে হওয়ার অবকাশ নেই।

ঘটনার পূর্বাপর আলোচনায় উঠে এসেছে, বিয়ের প্রস্তুতির সময় থেকেই সিয়ার আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিয়েছিল। ৪ জুনের পর থেকে বারবার লোহাগড় দুর্গে যাওয়ার জন্য জেদ ধরেছিলেন সিয়া, এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কেতনের মা শেষ পর্যন্ত তাঁর প্রস্তাবে রাজি হতে বাধ্য হন। এছাড়া, সিয়ার ফোন আসক্তি ও নিয়মিত প্রেমিক চেতন চৌধুরীর সঙ্গে যোগাযোগের বিষয়টিও পুলিশের নজরে এনেছে পরিবার। বর্তমানে উদয়পুরের বিলাসবহুল বিয়ের যাবতীয় আয়োজন শোকের ছায়ায় ঢেকে গেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিম্প্রি-চিঞ্চওয়াড়েতে মোমবাতি মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *