পর্ন দেখিয়ে বিকৃত যৌন অত্যাচার! স্বামীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

আহমেদাবাদ: বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে অমানুষিক নির্যাতনের শিকার এক গৃহবধূ শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন। স্বামীর বিরুদ্ধে জোর করে পর্নোগ্রাফি দেখানো, অপ্রাকৃতিক যৌনমিলনে বাধ্য করা, গর্ভবতী অবস্থায় মারধর এবং লাগাতার মানসিক নিগ্রহের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ওই তরুণী। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত স্বামী, শাশুড়ি ও দেওরের বিরুদ্ধে আহমেদাবাদের মহিলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০১১ সালে বিয়ের ১৫ দিনের মাথায় তরুণী জানতে পারেন যে, তাঁর স্বামী আগের বিয়ের কথা গোপন করে তাকে বিবাহ করেছেন। পরবর্তী সময়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। বিশেষ করে তিন কন্যাসন্তানের জন্মের পর শাশুড়ি ও দেওরের দেওয়া হেনস্থা এবং বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি চরমে পৌঁছায়। বর্তমানে পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *