তৃণমূল এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি, একনায়কতন্ত্রের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ঋতব্রতরা!

‘আসল তৃণমূল’ দাবি করে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস একটি নির্দিষ্ট পরিবারের ‘প্রাইভেট লিমিটেড কোম্পানি’তে পরিণত হয়েছে এবং সেই একনায়কতন্ত্রের বিরুদ্ধেই তারা লড়াই করছেন। ঋতব্রত জানান, দলের দুই-তৃতীয়াংশেরও বেশি বিধায়ক, কাউন্সিলর ও জেলা পরিষদ সদস্য তাঁদের সঙ্গে আছেন এবং অরূপ রায়কে তাঁরা দলের চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন। অরূপ রায়, জাভেদ আহমেদ খানসহ প্রবীণ নেতাদের উপস্থিতির বিষয়টিও তিনি তুলে ধরেন।‌

বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামীরা বালির সিন্ডিকেট, কয়লা, ডলোমাইট ও গোরু পাচারের মতো দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি জানান, দলের মর্যাদা ও নীতি পুনরুদ্ধারের লক্ষ্যে গত ২২ জুন বিশেষ প্রতিনিধি অধিবেশনের পর তারা কমিশনের শরণাপন্ন হয়েছেন। ঋতব্রতর দাবি অনুযায়ী, নির্বাচন কমিশন তাদের জমা দেওয়া সমস্ত নথিপত্র খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে। তৃণমূলের অভ্যন্তরীণ এই বিবাদ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *