মাধ্যমিক পরীক্ষায় বড় ধাক্কা, এই তারিখের পরেই বাতিল আপনার রেজিস্ট্রেশন!

২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বয়সের নতুন নিয়ম জারি করল মধ্যশিক্ষা পর্ষদ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আগামী ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বয়সের নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে হলে পরীক্ষার্থীর জন্ম ৩১শে অক্টোবর, ২০১৩ বা তার আগে হতে হবে। যে সমস্ত পড়ুয়ার জন্ম ২০১৩ সালের ৩১শে অক্টোবরের পরে, তারা ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য বৈধ বলে বিবেচিত হবে না এবং তাদের রেজিস্ট্রেশনও গ্রহণ করা হবে না। ২০২৮ সাল থেকে উচ্চমাধ্যমিকের ধাঁচে সেমেস্টার পদ্ধতিতে মাধ্যমিক পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এই নতুন বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

পর্ষদের নির্দেশিকায় সব স্কুল কর্তৃপক্ষকে এ বিষয়ে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট বয়সসীমার নিচে থাকা কোনো পড়ুয়ার ফর্ম পূরণ না করার জন্য স্কুলগুলিকে কঠোরভাবে জানানো হয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোনো ধরনের ত্রুটি বা অসংগতি এড়াতে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের বাড়তি সতর্ক দায়িত্ব নিতে বলা হয়েছে। পর্ষদের এই কড়া নির্দেশিকার জেরে শিক্ষা দপ্তরের আধিকারিকরাও বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *