শিক্ষাসচিব ছাঁটাই, কাঠগড়ায় কি স্বয়ং ধর্মেন্দ্র প্রধান!

NEET পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁস এবং দুর্নীতির অভিযোগে দেশজুড়ে তীব্র ছাত্র আন্দোলনের মুখে উচ্চশিক্ষা সচিব পদ থেকে বিনীত যোশীকে সরিয়ে দিল কেন্দ্রীয় সরকার। তাঁকে উচ্চশিক্ষা মন্ত্রক থেকে সরিয়ে পঞ্চায়েতিরাজ মন্ত্রকে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার নরেশ পাল গাঙ্গোয়া।

প্রশ্নের মুখে থাকা পরীক্ষা ব্যবস্থার সাথে বিনীত যোশীর নাম জড়িয়ে থাকায় এই রুটিন বদলিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আন্দোলনরত পড়ুয়াদের মতে, কেবল একজন শীর্ষ আধিকারিককে সরিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। তাদের দাবি, প্রশ্নপত্র ফাঁস, মুদ্রণ ও ডিজিটাল তথ্য সুরক্ষাসহ সামগ্রিক শিক্ষা কাঠামোর আমূল সংস্কার প্রয়োজন। এখন নতুন সচিব নরেশ পাল গাঙ্গোয়া দেশজুড়ে লক্ষ লক্ষ শিক্ষার্থীর হারানো আস্থা কীভাবে পুনরুদ্ধার করেন, সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *