উত্তরবঙ্গে উন্নয়নের জোয়ার, এক বিধানসভায় নতুন ১০ সেতু তৈরির ঐতিহাসিক ঘোষণা!
নির্বাচনের আগে উত্তরবঙ্গের উন্নয়নের যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এই অঞ্চলের উন্নয়নের জন্য নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। তিনি জানান, রাজনৈতিক ভেদাভেদ ভুলে উত্তরবঙ্গের প্রতিটি বিধানসভায় উন্নয়নের কাজ পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে নদীভাঙন রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং উত্তরবঙ্গের প্রতিটি বিধানসভায় প্রতি বছর অন্তত ১০টি করে ছোট সেতু নির্মাণের মাস্টারপ্ল্যান ঘোষণা করা হয়েছে।
একই অনুষ্ঠানে মন্ত্রী নিশীথ প্রামাণিক প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ এনে তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন যে, আগের সরকারের সময়ে প্রশাসনিক বৈঠকের নামে খরচ করা হলেও উত্তরবঙ্গের প্রকৃত উন্নয়ন থমকে ছিল। বর্তমান সরকারের কাজের উদাহরণ হিসেবে তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার মাত্র ৮১ দিনের মধ্যে সাতবার উত্তরবঙ্গ সফর করেছেন, যার উদ্দেশ্য হলো মানুষের কাছে উন্নয়নের কাজ পৌঁছে দেওয়া।