প্রিমিয়াম পেট্রোলে ইথানল নয়, বড় ঘোষণা কেন্দ্রের!
July 25, 2026
আগামী দিনে প্রচলিত প্রিমিয়াম পেট্রোলের সঙ্গে কোনো ধরনের ইথানল মেশানো হবে না বলে সংসদে স্পষ্ট জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানান, বর্তমানে দেশে যে প্রিমিয়াম পেট্রোল চালু রয়েছে, তা সম্পূর্ণ ইথানলমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পাশাপাশি, দেশের বাজারে ই-০ বা ই-১০ গ্রেডের জ্বালানি (৯০ ভাগ পেট্রোল ও ১০ ভাগ ইথানল মিশ্রিত জ্বালানি) পুনরায় ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও প্রতিমন্ত্রী নিশ্চিত করেছেন।