হাওড়া স্টেশনের যাত্রীদের জন্য সুখবর, কবে থেকে চালু হচ্ছে নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম?

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালুর তারিখ ঘোষণা করেছে পূর্ব রেল। আগামী ২৭ জুলাই থেকে এই প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে, যার ফলে হাওড়া স্টেশনে ট্রেন চলাচল আরও মসৃণ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

প্রায় ৬৩৫ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মটি নির্মাণে ব্যয় হয়েছে ২.৬৯ কোটি টাকা। রেল কর্তৃপক্ষের মতে, নতুন প্ল্যাটফর্মটি চালু হলে ব্যস্ত সময়ে স্টেশনে যাত্রীদের অত্যধিক ভিড় ও ধাক্কাধাক্কির সমস্যা কমবে এবং অন্যান্য প্ল্যাটফর্মের উপর চাপ হ্রাস পাবে। এছাড়া ট্রেনের আসা-যাওয়ার ক্ষেত্রে দেরি হওয়ার দীর্ঘদিনের ভোগান্তিও অনেকটাই দূর হবে বলে মনে করছে রেল। যাত্রী পরিষেবার সুবিধার্থে প্ল্যাটফর্মে যাতায়াতের রাস্তাও প্রশস্ত করা হয়েছে। প্ল্যাটফর্ম সংক্রান্ত যেকোনো বিভ্রান্তি এড়াতে যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে প্রচারিত ঘোষণার দিকে নজর রাখার অনুরোধ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *