কাটমানি রুখতে বড় পদক্ষেপ, বদলে গেল রাজ্যের পঞ্চায়েত আইন!
রাজ্যে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার রোধ এবং পঞ্চায়েতি পরিষেবাকে স্বচ্ছ ও দ্রুত করার লক্ষ্যে বিধানসভায় পাস হলো পঞ্চায়েত সংশোধনী বিল। শনিবার বিধানসভায় এই বিলটি বিপুল ভোটে গৃহীত হয়, যার পক্ষে ১৬৯টি এবং বিপক্ষে ১৩টি ভোট পড়েছে। বিলটি পাশের সময় ৩২ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন।
নতুন এই সংশোধনী অনুযায়ী, গ্রামীণ ও জনকল্যাণমূলক প্রকল্পগুলোর অর্থ ছাড়ের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে প্রশাসনিক স্তরে কড়াকড়ি করা হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, এখন থেকে প্রকল্পের বিলে কেবল পঞ্চায়েত প্রধানের অনুমতিই যথেষ্ট হবে না, বরং সংশ্লিষ্ট সেক্রেটারিকে স্বাক্ষর করতে হবে। বিডিও, এসডিও এবং ডিএম পদমর্যাদার আধিকারিকদের পাশাপাশি সেক্রেটারির স্বাক্ষর বাধ্যতামূলক হওয়ায় গরিব মানুষের প্রাপ্য টাকা আত্মসাৎ বা কাটমানি নেওয়ার প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে। বিল পেশের সময় শাসকদলের সমালোচনার পাশাপাশি বিরোধীরাও তাদের অবস্থান তুলে ধরেন।