আন্দোলন উঠতেই মমতাকে ফোন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিতের, কী কথা হলো দুজনের?

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি (CJP)। এই আবহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের পরিকল্পনাও বাতিল হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আন্দোলন তুলে নেওয়ার পরপরই শনিবার রাত পৌনে ৯টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ছাত্রছাত্রীদের আন্দোলনে সমর্থন জোগানো ও মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য তিনি তৃণমূল সুপ্রিমোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। টেলিফোনে দুজনের মধ্যে আন্দোলন পরবর্তী পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে।

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে একে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে মন্ত্রীর পদত্যাগের দাবিপূরণ হলেও সরকারের কাছে তাদের আরও দুটি দাবি রয়েছে। এর মধ্যে রয়েছে NEET প্রশ্নফাঁসের ঘটনায় অতীতে আত্মঘাতী হওয়া ছাত্রছাত্রীদের পরিবারের জন্য প্রত্যেকের এক কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার করা। যন্তর মন্তরের মঞ্চ থেকে তিনি সরকারের উদ্দেশে এই দাবিগুলো পুনর্ব্যক্ত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *