সীমান্তে বড় সাফল্য, লক্ষাধিক টাকার হেরোইনসহ গ্রেফতার পাচারকারী!

মুর্শিদাবাদের সুতি থানা এলাকার সীমান্তবর্তী অঞ্চলে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার মাদকসহ এক পাচারকারী গ্রেফতার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শ্রীরামপুর এলাকায় তল্লাশি চালিয়ে আশরাফুল হাসান নামের এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। সুতির শেখপাড়ার বাসিন্দা ধৃত আশরাফুলকে মাদক আইনে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত চেয়ে আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সুতির বালিয়াঘাটি এলাকার একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে ১২টি তাজা বোমা, প্রায় দুই কেজি বারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া বোমাগুলো নিষ্ক্রিয় করতে সিআইডির বম্ব স্কোয়াডের সাহায্য নেওয়া হয়েছে। বোম্ব স্কোয়াডের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে সতর্কতার সাথে বোমাগুলো নিয়ন্ত্রিত উপায়ে নিষ্ক্রিয় করেছেন। মাদক পাচার ও বোমা মজুতের ঘটনা দুটির পেছনে কারা জড়িত এবং এর সঙ্গে বড় কোনো চক্রের যোগসাজশ আছে কি না, তা নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে সুতি থানা পুলিশ। এই জোড়া ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *