শিক্ষামন্ত্রীর ইস্তফায় জল্পনা তুঙ্গে, তবে কি লড়াইয়ের শুরু? মুখ খুললেন অভিজিৎ!

নিট (NEET) প্রশ্নফাঁস কাণ্ডের জেরে দিল্লির যন্তর মন্তরে টানা ৩৭ দিন ধরে চলা আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আন্দোলনকারীদের সমস্ত দাবি মেনে নেওয়ার সরকারি ঘোষণার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং প্রহ্লাদ যোশীকে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করার পাশাপাশি, আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে রুজু হওয়া মামলা প্রত্যাহার ও মৃতদের পরিবারকে এক কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণের দাবি মেনে নিয়েছে সরকার।

রবিবার সকালে এক ভিডিও বার্তায় সিজেপি নেতা অভিজিৎ দীপ দীর্ঘ আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন। টাইফয়েড ও তীব্র জ্বরে আক্রান্ত অভিজিৎ জানান, প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই ৩৭ দিনের সংগ্রাম অত্যন্ত কঠিন ছিল। আন্দোলনের সমাপ্তি টেনে তিনি স্পষ্ট করেন যে, বর্তমান সাফল্য তাদের দীর্ঘ যাত্রার একটি প্রাথমিক ধাপ মাত্র এবং ভবিষ্যতে আরও লড়াইয়ের প্রস্তুতি রয়েছে। এই আন্দোলনে সক্রিয়ভাবে সমর্থন জুগিয়েছিলেন দেশের বিভিন্ন বিরোধী নেতা এবং সমাজকর্মী সোনম ওয়াংচুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *