জঙ্গলে বড় অভিযান, অস্ত্রসহ আটক কুখ্যাত ৬ ডাকাত!

পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া ছয় কুখ্যাত দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালতোড় ও গড়বেতা থানা যৌথভাবে পাথরডোবার জঙ্গলে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। ঘটনাস্থল থেকে পুলিশ একাধিক আগ্নেয়াস্ত্র, ধারাল অস্ত্র, একটি পিকআপ ভ্যান এবং একটি মারুতি গাড়ি বাজেয়াপ্ত করেছে।

ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি মেদিনীপুর শহরের হাতিহলকা এলাকায় এবং বাকি তিনজনের বাড়ি নয়াগ্রাম এলাকায়। তারা সকলেই আগে থেকেই অপরাধ জগতের সঙ্গে যুক্ত এবং তাদের বিরুদ্ধে গবাদিপশু চুরির একাধিক অভিযোগ রয়েছে। আজ রবিবার ধৃতদের কঠোর নিরাপত্তার মধ্যে গড়বেতা আদালতে পেশ করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *