ই-২০ পেট্রোলে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? প্রতিবাদের ডাক কেজরিওয়ালের!

ইথানল মিশ্রিত ই-২০ পেট্রোলের ব্যবহারে যানবাহনের ইঞ্জিন ও মাইলেজের ক্ষতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে দেশজুড়ে জনমত গড়ে তুলতে আয়োজিত এক ‘জাতীয় টাউন হল’ কর্মসূচির ঘোষণা করেছেন আম আদমি পার্টির (AAP) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১ আগস্ট দিল্লির কন্সটিটিউশন ক্লাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। কেজরিওয়াল বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীকে এই সমস্যার দ্রুত সমাধানের অনুরোধ জানিয়েছেন।

দিল্লির কন্সটিটিউশন ক্লাবে সশরীরে যোগদানের পাশাপাশি অনলাইনে যুক্ত হওয়ার সুযোগ রেখেছে আপ। যারা দিল্লির বাইরে থেকে অনলাইনে অংশ নিতে ইচ্ছুক, তাদের শুক্রবার সন্ধ্যার মধ্যে ৮৫৮৮৮৩৩২১২২ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। দলটির পাঠানো লিঙ্কের মাধ্যমে শনিবার সকাল ১১:৩০-এর পর থেকে অনলাইনে যুক্ত হওয়া যাবে। বিশেষজ্ঞ, ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক ও আগ্রহী ব্যক্তিদের এই প্ল্যাটফর্মে মতামত তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। এই টাউন হল থেকেই ই-২০ নীতি প্রত্যাহারের দাবিতে পরবর্তী রাজনৈতিক কৌশল ও জন আন্দোলনের পরিকল্পনা চূড়ান্ত করবে আপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *