কাটমানি ও সিন্ডিকেটবাজি রুখতে চালু হলো ৪টি নতুন টোল ফ্রি নম্বর!

রাজ্যে দুর্নীতি ও সিন্ডিকেটবাজি রুখতে চালু হলো ৪টি টোল ফ্রি নম্বর

কলকাতা: রাজ্যে কাটমানি, সিন্ডিকেট অপরাধ, বেআইনি রোড ট্যাক্স-টোল এবং বেআইনি মদ বিক্রির মতো অনৈতিক কার্যকলাপ দমনে চারটি পৃথক টোল ফ্রি নম্বর চালু করল রাজ্য সরকার। এই বিশেষ পরিষেবাগুলির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন থেকে রাজ্যের যেকোনো প্রান্তের মানুষ কোনো ধরনের হয়রানির শিকার হলে বা বেআইনি কাজের সম্মুখীন হলে সরাসরি এই নম্বরগুলোতে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।

অভিযোগ জানানোর জন্য নির্ধারিত নম্বরগুলো হলো— কাটমানির জন্য ১৫৫৩৩৪, সিন্ডিকেট অপরাধের জন্য ১৫৫৩৩৫, বেআইনি রোড ট্যাক্স ও টোলের জন্য ১৫৫৩৩৭ এবং বেআইনি মদ বিক্রির জন্য ১৫৫৩৩৯। সপ্তাহের সাতদিনই ২৪ ঘণ্টা এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *