স্বামীর ক্ষমতার ভয়েই চুপ ছিলাম! র‍্যাপার বাদশার বিরুদ্ধে বিস্ফোরক ইশা রিখী

জনপ্রিয় র‍্যাপার ও গায়ক বাদশার সঙ্গে বিবাহিত জীবনের টানাপোড়েন নিয়ে অবশেষে মুখ খুললেন পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখী। সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক আবেগঘন পোস্টে ইশা অভিযোগ করেন যে, বাদশার প্রভাব, ক্ষমতা এবং প্রতিপত্তির ভয়ে তিনি এতদিন মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন। দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত থাকার কথা জানিয়ে অভিনেত্রী স্পষ্ট করেছেন যে, সবকিছু ঠিক আছে বলে আর অভিনয় করতে তিনি রাজি নন।

চলতি বছরের মার্চ মাসে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাদশা ও ইশা। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শুরু হয়। সম্প্রতি ইশা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু রহস্যময় পোস্ট শেয়ার করলে সম্পর্কের ফাটল নিয়ে জল্পনা দানা বাঁধে। উল্লেখ্য, এটি বাদশার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১২ সালে জাসমিন মসিহকে বিয়ে করেছিলেন তিনি এবং ২০২০ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ইশার এই বিস্ফোরক পোস্টের বিষয়ে র‍্যাপার বাদশার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *