বাসচালক থেকে সরাসরি কোটিপতি, আলমারি খুলতেই উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা!

বীরভূমের মহম্মদবাজার থানার অন্তর্গত একটি বাড়ি থেকে টানা ২৫ ঘণ্টা তল্লাশি চালিয়ে ২৮ কোটি ৫০ লক্ষ টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। স্থানীয় বাসিন্দা ও একসময়ের সরকারি বাসচালক মিনার মণ্ডলের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ সম্পদ পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত মিনার মণ্ডলকে গ্রেফতার করেছে এবং তাঁর বাড়িটি সিল করে দেওয়া হয়েছে।

তদন্তে জানা গেছে, মিনার মণ্ডল স্থানীয় প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শ্যালক। পুলিশের দাবি, বাসচালকের পেশা ছেড়ে জামাইবাবু টুলু মণ্ডলের হাত ধরে পাথর ব্যবসায় যুক্ত হওয়ার পরই মিনার মণ্ডলের ভাগ্যের মোড় ঘোরে। টুলু মণ্ডল অতীতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং গরু পাচার মামলায় তাঁকে দিল্লিতে তলব করা হয়েছিল। মিনার মণ্ডলের এই বিপুল সম্পত্তির উৎসের সঙ্গে পাথর ও বালি ব্যবসার যোগ এবং রাজনৈতিক প্রভাব রয়েছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *