নেশামুক্ত ভারতের ডাক, ১ কোটি যুবকের ঐতিহাসিক শপথ!

‘নেশামুক্ত ভারত’ ও ‘বিকশিত ভারত ২০৪৭’ গড়ার লক্ষ্যে আগামী ২ আগস্ট দেশব্যাপী ‘নশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযান’-এর সূচনা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাদকের বিরুদ্ধে সর্বভারতীয় গণ-আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে দেশের প্রায় ১০ হাজার স্থানে একযোগে ১ কোটিরও বেশি তরুণ-তরুণী মাদকের বিরুদ্ধে লড়াই ও দেশ গড়ার শপথ গ্রহণ করবেন। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের আয়োজিত এই বিশাল কর্মযজ্ঞে ‘MY Bharat’ ভলান্টিয়ার, ন্যাশনাল সার্ভিস স্কিম (NSS), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও এবং ১২৫টির বেশি আধ্যাত্মিক সংগঠন সক্রিয়ভাবে অংশ নেবে।

এটি কেবল একদিনের কর্মসূচি নয়, বরং ১০০ সপ্তাহব্যাপী একটি দীর্ঘমেয়াদী ধারাবাহিক আন্দোলন। এই কর্মসূচির আওতায় প্রতি রবিবার দেশের বিভিন্ন প্রান্তে খেলাধুলো, ম্যারাথন, যোগব্যায়াম, পথনাটক ও সচেতনতামূলক শিবিরের মতো নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হবে। আন্দোলনের ৫০তম, ৭৫তম এবং ১০০তম সপ্তাহে সেরা ভলান্টিয়ার ও অংশগ্রহণকারী সংস্থাগুলোকে উৎসাহিত করতে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী ড. মনসুখ মান্ডব্য এ বিষয়ে জানান, নেশামুক্ত যুবসমাজই বিকশিত ভারতের প্রধান শক্তি। প্রধানমন্ত্রীর এই লক্ষ্যকে সামনে রেখে দেশের প্রতিটি গ্রাম ও শহরে এই অভিযান সফল করার প্রস্তুতি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *