শুভেন্দুর নজির টেনেও আংশিক স্বস্তি, হাইকোর্টে কতটা ধাক্কা খেলেন অভিষেক?

কলকাতা হাই কোর্টে আইনি লড়াইয়ে কিছুটা স্বস্তি পেলেও এখনই পুরোপুরি রক্ষাকবচ পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ আগস্ট পর্যন্ত ভবানীপুর, কালীতলা ও বিষ্ণুপুর থানার তিনটি নির্দিষ্ট এফআইআর-এর ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ। তবে তাঁর বিরুদ্ধে থাকা বাকি পাঁচটি মামলায় আপাতত কোনো হস্তক্ষেপ করতে রাজি হয়নি আদালত। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা আদালতে জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানি চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী দাবি করেন, ২০২১ সালে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে হাইকোর্ট যে রক্ষাকবচ দিয়েছিল, তা এখানেও প্রযোজ্য হওয়া উচিত এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই মামলাগুলি করা হয়েছে। রাজ্যের ও কেন্দ্রের আইনজীবীরা এই যুক্তির বিরোধিতা করে জানান, দুটি ঘটনার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত জানতে চায়, বর্তমান মামলাগুলিতে এখনই গ্রেফতার করার মতো জরুরি পরিস্থিতি কোথায় রয়েছে। আগামী ৬ আগস্ট পরবর্তী শুনানির দিন পর্যন্ত এই তিন মামলার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

Barta Desk
  • Barta Desk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *