অস্ত্রোপচারের দুদিনেই বাড়ি ফিরলেন মিঠুন চক্রবর্তী, ফিরে পেলেন হারানো শক্তি!

বার্তা ডেস্কঃ

দু বছর আগের কনুইয়ের চোটে বসানো স্ক্রু আলনার নার্ভে চাপ দেওয়ায় ডান হাতে ব্যথা ও অসাড়তা শুরু হয়েছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীর। কলকাতার পিয়ারলেস হসপিটালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে সেই জটিল স্ক্রু ও পুরনো প্লেট অপসারণ করেন চিকিৎসকরা। এর ফলে দ্রুত স্বস্তি পান মহাগুরু এবং আঙুলের হারিয়ে যাওয়া গ্রিপ শক্তি ফিরে আসে।

অস্ত্রোপচারের প্রথম দিন থেকেই অভিনেতার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যায়। কোনো ধরনের জটিলতা না থাকায় এবং চিকিৎসায় ইতিবাচক সাড়া পাওয়ায়, অস্ত্রোপচারের মাত্র দুদিনের মধ্যে হাসপাতাল থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। তাঁর এই দ্রুত আরোগ্যে অনুরাগী ও শুভানুধ্যায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *