ছুটি ভেস্তে দিতে আসছে দুর্যোগ, রবিবার কোন জেলাগুলোতে নামবে ভারী বৃষ্টি?

বার্তা ডেস্কঃ ছুটি ভেস্তে দিতে আসছে দুর্যোগ, রবিবার কোন জেলাগুলোতে নামবে ভারী বৃষ্টি?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রূকুটির জেরে ওড়িশার পাশাপাশি আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গেও বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ১১ থেকে ১৪ অগাস্ট গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১২ থেকে ১৪ অগাস্ট পর্যন্ত পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার মতো উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে আবহাওয়া বেশ প্রতিকূল থাকতে পারে। এই সময়ে কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বর্ষণের পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।

ওড়িশার ক্ষেত্রে ১২ থেকে ১৫ অগাস্ট অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে, যা ১৬ অগাস্ট পর্যন্ত চলতে পারে। ওড়িশার এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব সরাসরি পড়তে পারে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে। ফলে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা থাকায় মৎস্যজীবী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা শহরেও আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি এক-দু’টি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে, যা স্বাধীনতা দিবসের উদযাপনেও প্রভাব ফেলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *