মসজিদ থেকে মাইক খোলা হচ্ছে কার নির্দেশে? হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা!

বার্তা ডেস্কঃ

রাজ্যের সমস্ত মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতের অনুমতি মেলার পর মামলাটি রুজু করা হয়। কার নির্দেশে এবং ঠিক কোন আইনের বলে পুলিশ মসজিদ থেকে মাইক খোলার কাজ করছে, মামলায় মূলত সেই প্রশ্নগুলি তোলা হয়েছে। আগামী বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

একই ইস্যুতে মঙ্গলবার একটি মিছিল আয়োজনের শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, আজ সকাল সাড়ে ১১টা থেকে শুরু করে এক ঘণ্টার মধ্যে মিছিল শেষ করতে হবে এবং সর্বোচ্চ ৭৫০ জন এতে অংশ নিতে পারবেন। শর্ত অনুযায়ী, মিছিলে কোনও মাইক ব্যবহার করা যাবে না। রাজাবাজার থেকে শিয়ালদহ হয়ে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত এই মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল একটি সংগঠন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *