বিশুদ্ধ পেট্রল কি আপনাদের বাবার বাড়ি থেকে আসবে! বিজেপি সাংসদের মন্তব্যে তুঙ্গে বিতর্ক

বার্তা ডেস্কঃ

ভোপাল: ইথানল মিশ্রিত পেট্রল নীতি নিয়ে দেশজুড়ে বিতর্কের মধ্যেই এক বিস্ফোরক মন্তব্য করে বসেন মধ্যপ্রদেশের রেওয়ার বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। রেওয়া থেকে নতুন বাস পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, বিশুদ্ধ পেট্রল কি আপনাদের বাবার বাড়ি থেকে আসবে? এই মন্তব্যের পরই রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক অসন্তোষ ও সমালোচনার ঝড় উঠেছে।

সাংসদের দাবি, ভারত মোট জ্বালানি তেলের মাত্র কুড়ি শতাংশ উৎপাদন করে এবং বাকি আশ্বাসী অংশ আমদানির ওপর নির্ভরশীল। বর্তমান আন্তর্জাতিক সংঘাতে তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় এবং সরকার পেট্রলে বিশ শতাংশ ইথানল মেশানোর সিদ্ধান্ত নেওয়ায় বিরোধীরা প্রতিবাদে সোচ্চার হয়েছে। তবে এই বক্তব্যকে সম্পূর্ণ ঔদ্ধত্যপূর্ণ আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, জনসমক্ষে এমন কুরুচিকর মন্তব্য সাধারণ মানুষের চরম অপমান এবং আসন্ন নির্বাচনে এর যোগ্য জবাব দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *