রণক্ষেত্র রাঁচি, চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের লাঠি ও জলকামান!

বার্তা ডেস্কঃ

চাকরিপ্রার্থী ও পড়ুয়াদের বিধানসভা অভিযান ঘিরে সোমবার রণক্ষেত্রের রূপ নিল রাঁচি। নব বিধানসভা ভবনের কাছে পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবাদীদের ওপর চড়াও হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে, যার জেরে একাধিক ছাত্রছাত্রী ও পুলিশকর্মী জখম হন। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই সরকারি চাকরির নিয়োগ দুর্নীতি মামলায় ঝাড়খণ্ড পিএসসি-র প্রাক্তন চেয়ারপার্সন এল খিয়াংটেকে গ্রেপ্তার করেছে সিআইডি।

পুলিশি দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়ে জখম আন্দোলনকারীরা জানান, তাঁরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী সুদিব্য কুমার দাবি করেছেন যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপি এই আন্দোলনকে হাইজ্যাক করেছে। মুখ্যমন্ত্রীর জন্মদিনের দিনেই এই সংঘাতে চার কিলোমিটার জুড়ে দেড় হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে অধিকাংশ দাবি পূরণ হওয়া সত্ত্বেও অনড় অবস্থানে রয়েছেন আন্দোলনকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *