পারফেক্ট সঙ্গীর খোঁজে কি সম্পর্ক ভাঙছেন? জীবনসঙ্গী নির্বাচনে সদগুরুর এই পরামর্শ বদলে দেবে আপনার জীবন!

বার্তা ডেস্কঃ

আজকের ডিজিটাল যুগে ডেটিং অ্যাপ বা ম্যাট্রিমোনি সাইটে ঢুকেই আমরা শর্তের দীর্ঘ তালিকা বানিয়ে ফেলি—লম্বা চেহারা, আকর্ষণীয় চাকরি, নিজস্ব ফ্ল্যাট কিংবা নিখুঁত রূপ। কিন্তু সেই তথাকথিত ‘পারফেক্ট’ মানুষের সঙ্গেও মাস ছয়েকের মাথায় শুরু হয় অমিল, ঝগড়া আর শেষমেশ বিচ্ছেদ। সম্প্রতি এক সৎসঙ্গে এই চিরন্তন সম্পর্কের সংকট নিয়ে কথা বলেছেন আধ্যাত্মিক গুরু সদগুরু। জীবনসঙ্গী বাঁছাই নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে যে কারও জীবন।

১. ‘পারফেক্ট’ মানুষ বলে কেউ হয় না

সদগুরুর মতে, পৃথিবীতে নিখুঁত বা ‘পারফেক্ট’ বলতে কিছু নেই। আমরা নিজেরাও যেখানে আসাম্পূর্ণ, সেখানে অপরের কাছে নিখুঁত কিছু আশা করা ভুল। সম্পর্ক কোনো কেনাবেচার ‘প্রোডাক্ট’ নয়, বরং এটি দুটো আসাম্পূর্ণ মানুষের একসঙ্গে পথচলার নাম।

২. পছন্দের মিল নয়, গুরুত্ব দিন ‘কমফর্ট’-এ

অনেকের ধারণা—পছন্দ বা ক্যারিয়ার মিললেই সম্পর্ক টিকে যায়। কিন্তু সদগুরু মনে করেন, এই ধরনের কম্প্যাটিবিলিটির মেয়াদ খুব কম। আসল বিষয় হলো আত্মিক স্বস্তি বা ‘কমফর্ট’। যার পাশে নিঃসংকোচে থাকা যায়, রূপকের আড়াল ছাড়াই নিজের সবচেয়ে খারাপ দিনগুলো কাটানো যায়—তিনিই সঠিক সঙ্গী। জীবনের ৯০ শতাংশ সময় কাটে সাধারণ মুহূর্তগুলোতে, তাই সেখানে মানসিক শান্তিসর্বাধিক জরুরি।

৩. সঙ্গী এসে সুখী করবে—এই ভুল ধারণা ছাড়ুন

“অন্য কেউ এসে আমার জীবন বদলে দেবে বা আমাকে সুখী করবে”—এই মানসিকতাকে সদগুরু একপ্রকার ‘ব্যবসা’ বলে আখ্যা দিয়েছেন। নিজের আনন্দের দায়িত্ব নিজেকেই নিতে হবে। সম্পর্ক কোনো শূন্যতা পূরণের মাধ্যম নয়; বরং আপনার ভেতরের আনন্দ যার সঙ্গে ভাগ করে নেওয়া যায়, তাকেই সঙ্গী করা উচিত।

সম্পর্কের প্রধান দু’টি ‘রেড ফ্ল্যাগ’ (Red Flags)

  • অনবরত বদলে দেওয়ার চেষ্টা: যে মানুষ আপনাকে প্রতিনিয়ত নিজের ছাঁচে ঢালতে চায় বা আপনার ত্রুটি তুলে ধরে, সে আপনাকে নয়—তার কল্পনার রূপকে ভালোবাসে।
  • অহংকার ও জেদের লড়াই: সম্পর্কে মতপার্থক্য স্বাভাবিক, কিন্তু সঙ্গী যদি সবসময় আপনাকে ভুল প্রমাণ করতেই ব্যস্ত থাকে, তবে সেই সম্পর্ক যুদ্ধের ময়দানের চেয়ে কম নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *