হাতের মুঠোর জোর কি আপনার আয়ু বলে দিচ্ছে!
বার্তা ডেস্কঃ
খালি হাতেই লুকিয়ে রয়েছে জীবনের বড় রহস্য! সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ১৭টি দেশের প্রায় দেড় লক্ষ মানুষের ওপর দীর্ঘ সময় ধরে চালানো এই সমীক্ষায় দেখা গেছে, মুঠোর জোর বা গ্রিপ টেস্টের সামান্য অবনতি ঘটলেই শরীরে দানা বাঁধছে মারাত্মক রোগ। বয়স বা লিঙ্গ ভেদ ছাড়াই এই লক্ষণ সরাসরি স্বাস্থ্যের বড় অবনতির ইঙ্গিত দেয়, যা থেকে কখনো কখনো মৃত্যুর ঝুঁকি পর্যন্ত ঘনিয়ে আসতে পারে। বিখ্যাত মেডিক্যাল জার্নাল ‘ল্যানসেট’-এ প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, মুঠোর জোর কমলেই হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের মতো প্রাণঘাতী রোগের আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।
গবেষকদের মতে, হাতের মুঠো পাকানোর শক্তি সামান্য কমলেই হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় ৯ শতাংশ এবং স্ট্রোকের ঝুঁকি ৭ শতাংশ বৃদ্ধি পায়। মুঠোর ওজন ধরে রাখার ক্ষমতা ৫ কেজির কম হলে অসুস্থতার শঙ্কা একলাফে প্রায় ১৬ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। মূলত পেশি, হার্ট, মস্তিষ্ক ও স্নায়ুর সামগ্রিক স্বাস্থ্যের সূচক হিসেবে কাজ করে এই গ্রিপ টেস্ট। তবে হতাশ না হয়ে ঘরোয়া কাজ, বাগান পরিচর্যা কিংবা স্ বল ও পুশ-আপের মতো নিয়মিত শরীরচর্চার মাধ্যমে সহজেই মুঠোর জোর বাড়ানো সম্ভব।