ইউটিউব থেকে কি এবার বন্ধ হবে আয়? কড়া নিয়মে বদলে যাচ্ছে সব!

বার্তা ডেস্কঃ

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব থেকে আয় করা আরও কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে উঠছে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে নতুন ক্রিয়েটরদের জন্য দীর্ঘ দৈর্ঘ্যের ভিডিওর ক্ষেত্রে ওয়াচ আওয়ারের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করা হচ্ছে। এতদিন এক বছরে চার হাজার ঘণ্টার লক্ষ্যমাত্রা পূরণ করতে হলেও, নতুন নিয়মে তা বাড়িয়ে আট হাজার ঘণ্টা করা হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, বর্তমান ক্রিয়েটর পার্টনার প্রোগ্রামে যুক্ত পুরোনো ক্রিয়েটরদের ক্ষেত্রে এই নতুন মনিটাইজেশন নীতি প্রযোজ্য হবে না।

এর পাশাপাশি, শর্টসের ক্ষেত্রে নতুন ও পুরোনো সমস্ত ক্রিয়েটরদের জন্যই আরও কঠোর নিয়ম বলবৎ হচ্ছে। ৯০ দিনে শর্টসের ভিউয়ের লক্ষ্যমাত্রা এক কোটি থেকে বাড়িয়ে দুই কোটি করা হয়েছে। প্রায় এক দশক পর ইউটিউব তাদের মনিটাইজেশন গাইডলাইনে এমন বড় পরিবর্তন আনল। তবে প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিমিয়াম সেবার জনপ্রিয়তা বৃদ্ধির কারণে এই পরিবর্তনের ফলে নির্মাতারা ভবিষ্যতে আরও বেশি আয়ের সুযোগ পেতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *