দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের চালু জামতোড়িয়া-কলকাতা বাস পরিষেবা, জেনে নিন টাইমটেবিল

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করতে রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হলো জামতোড়িয়া ও মুকুটমনিপুর থেকে কলকাতা রুটের বহুল প্রতীক্ষিত বাস পরিষেবা। জঙ্গলমহল ডে সার্ভিসের এই বাস চালুর ফলে জঙ্গলমহল ও আশপাশের এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলিতে নির্দিষ্ট সময়সূচি মেনে এই বাসটি নিয়মিত চলাচল করবে।

রুট সূত্রে জানা গেছে, জামতোড়িয়া থেকে প্রতিদিন রাত সাড়ে তিনটায় রওনা হয়ে বাসটি রুদ্রা, মুকুটমনিপুর, খাতরা, বাঁকুড়া বাইপাস ও দুর্গাপুর হয়ে সকাল দশটা কুড়িতে কলকাতা পৌঁছায়। অপরদিকে, দুপুর দুটো কুড়িতে কলকাতা থেকে ছেড়ে বাঁকুড়া ও খাতরা হয়ে রাত সাড়ে নটায় জামতোড়িয়ায় ফিরে আসে। রাস্তায় যানজট না থাকলে নির্দিষ্ট সময়েই গন্তব্যে পৌঁছাবে এই বাহন। সরাসরি বাস পরিষেবা পুনরায় চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *