চিনের হাতের মুঠোয় মার্কিন সুরক্ষার চাবিকাঠি, ট্রাম্পের জন্য কোন বড় বিপদ অপেক্ষা করছে?

বার্তা ডেস্কঃ

রেয়ার আর্থ খনিজের খনন ও প্রক্রিয়াকরণে বিশ্বে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করেছে চিন। আধুনিক প্রযুক্তির পাশাপাশি যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন, রাডার এবং সাবমেরিনের মতো সংবেদনশীল সামরিক সরঞ্জাম তৈরির শক্তিশালী ম্যাগনেট উৎপাদনে এই উপাদানের ভূমিকা অনস্বীকার্য। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন তাদের প্রতিরক্ষা শিল্পের প্রয়োজনের জন্য বেইজিংয়ের সরবরাহ ব্যবস্থার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সম্প্রতি চিন রফতানির ওপর বিধিনিষেধ আরও কঠোর করায় আমেরিকার প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতের উদ্বেগ বহুগুণ বেড়ে গেছে।

আমেরিকার নিজস্ব মাটিতে খনি থাকলেও, খনিজ পরিশোধন এবং উন্নত ম্যাগনেট তৈরির সম্পূর্ণ পরিকাঠামোয় চিন বহুদূরে এগিয়ে রয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতর দেশীয় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে কোটি কোটি ডলার বিনিয়োগ করলেও, দীর্ঘমেয়াদি ঘাটতি আমেরিকার সামরিক সরঞ্জাম উৎপাদনের গতি ও খরচ দুটোই বাড়িয়ে দিতে পারে। ফলে চিনের এই কৌশলগত নিয়ন্ত্রণ শুধু অর্থনৈতিক নয়, মার্কিন জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *