১৬ অগাস্টের আগেই সেরে ফেলুন এই কাজ, নাহলে ডাবল দামে কিনতে হবে রান্নার গ্যাস!

বার্তা ডেস্কঃ

রান্নার গ্যাসের ভর্তুকি ও ডোমেস্টিক রেট পেতে আগামী ১৬ অগাস্টের মধ্যে বায়োমেট্রিক ই-কেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক করেছে তেল সংস্থাগুলি। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্থান পেট্রোলিয়ামের গ্রাহকদের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দিষ্ট এই ডেডলাইনের মধ্যে ভেরিফিকেশন না করালে রান্নার গ্যাসের সরবরাহ বন্ধ হবে না, তবে গ্রাহকদের ডোমেস্টিক রেট বা ভর্তুকির সুবিধা স্থগিত রাখা হবে। ফলে সাধারণ ঘরোয়া রান্নার গ্যাসও বাণিজ্যিক বা চড়া দামে কিনতে বাধ্য হবেন গ্রাহকরা, যা পকেটে বড় ধরনের টান ধরাবে।

ঘরে বসেই এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিভিন্ন সংস্থার মোবাইল অ্যাপ ব্যবহার করা যেতে পারে। ইন্ডেন গ্রাহকরা সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশন বা বায়োমেট্রিক যাচাই করে নিতে পারবেন। এ ছাড়াও গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে কিংবা সিলিন্ডার ডেলিভারি কর্মীর সহায়তায় কাজ সম্পূর্ণ করার সুযোগ রয়েছে। তাই বাড়তি আর্থিক ক্ষতি এড়াতে নির্ধারিত সময়ের আগেই এই জরুরি কাজটি সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *