ওয়ার্ড বিন্যাস নিয়ে মহাবিপদ, সংখ্যালঘুদের স্বার্থ কি তবে প্রশ্নের মুখে?
বার্তা ডেস্কঃ
চলতি বছরের শেষে রাজ্যে পুরনির্বাচনের সম্ভাবনা রয়েছে। তার আগে কলকাতা ও হাওড়ায় ওয়ার্ড পুনর্বিন্যাসের লক্ষ্য নিয়ে বিধানসভায় দুটি পৃথক সংশোধনী বিল পাশ হয়েছে। তবে এই পুনর্বিন্যাসের ভিত্তি কী এবং এর ফলে সংখ্যালঘুদের স্বার্থহানি হতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ও জাভেদ খানের মতো বিধায়করা। বিষয়টিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক।
এই জল্পনার জবাবে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, নির্দিষ্ট নিয়ম মেনে রাজ্য নির্বাচন কমিশন এই কাজ করবে এবং মানচিত্র বদলের কোনো বাউন্ডারি টানা হচ্ছে না। এছাড়া সাধারণ মানুষের মতামত জানানোর সুযোগ এবং দুটি সর্বদল বৈঠক ডাকার কথাও স্পষ্ট করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, জনপ্রতিনিধিদের পাশ কাটিয়ে নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই সম্পূর্ণ বিষয়টি পরিচালনা করা হবে।