একাডেমির দেওয়ালে ফের গেরুয়া রঙ! ২৪ ঘণ্টাতেই কি বদলে গেল সব?

বার্তা ডেস্কঃ

এক মাসের মধ্যে পরপর তিনবার নাটকীয় মোড় নিল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের দেওয়াল রং বিতর্ক। সম্প্রতি ভবনের একাংশ গেরুয়া রঙে রাঙানোর পর, মঙ্গলবার শিল্পী ও কলাকুশলীরা প্রতিবাদ জানিয়ে তা সাদা করে দেন। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই হাওড়া শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষের উপস্থিতিতে সেই দেওয়ালে ফের পড়ল গেরুয়া প্রলেপ ও ভারতমাতার ব্যানার। ঐতিহ্যবাহী এই চত্বরে বারবার রঙের এই পালাবদল ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

ঘটনার জেরে কড়া অবস্থান নিয়েছেন বিধায়ক রুদ্রনীল ঘোষ। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান, অ্যাকাডেমিতে কোনোমতেই রাজনীতিকরণ চলতে দেওয়া হবে না এবং সেখানে কোনো সিটু স্লোগান বা লালঝান্ডা উড়তে দেওয়া যাবে না। অন্যদিকে, প্রবীণ বামনেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এই ঘটনার তীব্র সমালোচনা করে পালটা আক্রমণ শানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে হেস্টিংস থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *