রোনাল্ডো-জর্জিনার বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক তথ্য, কোটি টাকার খোরপোশ ও গোপন চুক্তি!

বার্তা ডেস্কঃ

দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে চুপিসারে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত ১১ অগস্ট দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অত্যন্ত গোপনীয়ভাবে তাঁদের এই বিয়ে সম্পন্ন হয়। তবে বিবাহের আনন্দের চেয়েও বর্তমানে সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে তাঁদের বিয়ের আইনি চুক্তিপত্র। ‘এন পারেহা’ ও ‘টিভি গিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, সম্পূর্ণ ‘সম্পত্তি বিভাজন’ আইনের অধীনে এই হেভিওয়েট জুটির বিয়ে হয়েছে। যার ফলে একে অপরের উপার্জিত বিপুল সম্পত্তির ওপর কারও কোনো আইনি অধিকার থাকবে না। অর্থাৎ, আল নাসের ক্লাব থেকে রোনাল্ডোর আয় কিংবা জর্জিনার ব্যক্তিগত ব্র্যান্ড এনডোর্সমেন্টের টাকায় অপরজনের ভাগ থাকবে না।

বিয়ের এই কড়া আইনি চুক্তিতে বিচ্ছেদ সংক্রান্ত এক বিস্ফোরক শর্ত যুক্ত করা হয়েছে। কোনো কারণে যদি ভবিষ্যতে রোনাল্ডো ও জর্জিনার ডিভোর্স হয়, তবে চুক্তি অনুযায়ী জর্জিনাকে প্রতি মাসে প্রায় ১ লক্ষ ইউরো (ভারতীয় মুদ্রায় যা ১ কোটি ১০ লক্ষ টাকার বেশি) খোরপোশ দিতে বাধ্য থাকবেন সিআরসেভেন। শুধু বিপুল অঙ্কের ভাতাই নয়, মাদ্রিদের লা ফিনকা এলাকার বিখ্যাত বিলাসবহুল রাজপ্রাসাদটির সম্পূর্ণ মালিকানাও হস্তান্তরিত হবে জর্জিনার নামে, যার বর্তমান বাজারদর প্রায় ৫৩ কোটি ৫০ লক্ষ টাকা। বর্তমানে এই নক্ষত্র দম্পতির বিয়ে এবং তাঁদের এই অভাবনীয় চুক্তির শর্ত নিয়ে ফুটবল বিশ্বে জোর গুঞ্জন চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *