১ কোটি তরুণের জন্য এআই প্রশিক্ষণ, মোদীর ঐতিহাসিক ঘোষণা!

বার্তা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের লালকেল্লা থেকে দেশের তরুণ প্রজন্মের জন্য একাধিক যুগান্তকারী ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানান, উন্নত ভারত গড়ার ক্ষেত্রে দেশের যুবসমাজই সবচেয়ে বড় চালিকাশক্তি। প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের কথা মাথায় রেখে আগামী এক বছরের মধ্যে দেশের এক কোটি তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এর মাধ্যমে যুবসমাজ বিশ্বকে নেতৃত্ব দেওয়ার উপযোগী হয়ে উঠবে বলে আশাপ্রকাশ করেন তিনি। পাশাপাশি, প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ের আকাশছোঁয়া খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ব্যবস্থা করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

দেশের ক্রীড়াক্ষেত্রকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতেও বড় পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। ২০৩৬ সালের অলিম্পিকের জন্য ভারতকে শক্তিশালী প্রতিযোগী হিসেবে গড়ে তোলার পাশাপাশি ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তুতি চলছে। এই লক্ষ্যে যেসব খেলায় ভারত এখনও পিছিয়ে রয়েছে, সেখানে বিশেষ প্রতিভা অন্বেষণ অভিযান চালানো হবে। দেশের বিভিন্ন প্রান্তের তরুণ প্রতিভা চিহ্নিত করে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে বিশ্বমঞ্চে তুলে আনার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *