ইউরোপের শীর্ষে উড়ল তেরঙ্গা, বিশ্বমঞ্চে অনন্য ইতিহাস গড়লেন ভারতীয় পুলিশ!

বার্তা ডেস্কঃ

৭৯তম স্বাধীনতা দিবসে এক অভূতপূর্ব নজির গড়লেন অন্ধ্রপ্রদেশের এলুরু গ্রামীণ থানার সাব-ইন্সপেক্টর ভি ভেঙ্কটেশ্বর রাও। রাশিয়ার ৫,৬৪২ মিটার উচ্চতার ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ ‘মাউন্ট এলব্রুস’ জয় করে ভারতের জন্য এক গর্বের মুহূর্ত উপহার দিলেন তিনি। শনিবার ভারতীয় সময় সকাল ৮টা নাগাদ শৃঙ্গটির চূড়ায় পৌঁছে প্রায় ১০০ মিটার দীর্ঘ ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এই পুলিশকর্মী। এই বিশেষ মুহূর্তে সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করে দেশের স্বাধীনতার আনন্দ উদযাপনের পাশাপাশি তিনি এক অনন্য দেশপ্রেমের নজির স্থাপন করেছেন।

দেশের বীর পুলিশকর্মীদের উৎসর্গ করা এই অভিযানে ভেঙ্কটেশ্বর রাওয়ের অদম্য সাহস ও মনোবল প্রশংসার দাবি রাখে। একজন উৎসাহী পর্বতারোহী হিসেবে তিনি এর আগেও একাধিক শৃঙ্গ জয় করেছেন। তবে এই সাফল্য তাঁর কর্মজীবনের অন্যতম মাইলফলক হয়ে থাকবে। কঠোর প্রশিক্ষণ ও অটল লক্ষ্য নিয়ে পর্বতারোহণের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা এই পুলিশকর্মী এখন পরবর্তী বড় চ্যালেঞ্জ হিসেবে মাউন্ট এভারেস্ট অভিযানের প্রস্তুতি শুরু করেছেন। এই ঘটনা শুধুমাত্র দেশবাসীর মনেই গর্বের সঞ্চার করেনি, বরং কর্তব্যপরায়ণতার এক নতুন উচ্চতাও প্রদর্শন করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *