‘পুরুষাঙ্গে অসুখ’ বলে চিকিৎসকের কাছে ছবি পাঠানোর সাহস! এরপর যা ঘটল জানলে চমকে যাবেন!
বার্তা ডেস্কঃ 
রোগী সেজে এক মহিলা ফিজিওথেরাপিস্টকে চরম অশ্লীল ছবি ও ভিডিও পাঠিয়ে মানসিক হেনস্থা করার অভিযোগে নবি মুম্বইয়ের ১৯ বছরের বেকার যুবক তুষারকে গ্রেফতার করল সুরাট সাইবার ক্রাইম পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুগল বিজ্ঞাপন থেকে নম্বর নিয়ে ওই যুবক ফোনে দাবি করে যে তার ‘প্রাইভেট পার্ট’-এ চিকিৎসার প্রয়োজন রয়েছে। মহিলা ফিজিওথেরাপিস্ট তাকে কোনও পুরুষ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বললে, অভিযুক্ত তাকে ব্যক্তিগত অঙ্গের নগ্ন ছবি ও ভিডিও পাঠায়। পরবর্তীতে পরিষেবা দিতে অস্বীকার করায় ওই ভিডিওগুলি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে শুরু করে অভিযুক্ত যুবক।
এই লাগাতার হেনস্থা ও ব্ল্যাকমেলের শিকার হয়ে ওই মহিলা সুরাট সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, সপ্তম শ্রেণি পাস এবং নেশাগ্রস্ত ওই যুবক একাই ফ্ল্যাটে থাকত। শরীরে থাকা একটি নির্দিষ্ট ট্যাটু চিহ্নিত করে শেষমেশ অভিযুক্তের নবি মুম্বইয়ের বাসভবন থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। সাইবার ক্রাইমের ডেপুটি পুলিশ কমিশনার বিশাখা জৈন জানিয়েছেন, ধৃত যুবক একই কৌশলে আরও একাধিক মহিলা চিকিৎসককে হেনস্থা ও টার্গেট করেছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তল্লাশি ও বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।