কোচবিহারে পাক গুপ্তচর নিধন, জালে ৩ সন্দেহভাজন!

বার্তা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) উত্তরবঙ্গের কোচবিহার থেকে পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-এর হয়ে কাজ করার অভিযোগে তিন সন্দেহভাজন চরকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে দিনহাটা ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রশিদুল হক, নাসিরুদ্দিন মোল্লা ও সইফুল হক নামে এই তিনজনকে ধরা হয়। শনিবার আদালত ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

তদন্তকারীদের সূত্রে খবর, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় সিম কার্ড সংগ্রহ করে বাংলাদেশে হয়ে পাকিস্তানে পাচার করছিল এবং বড় অঙ্কের জাল নোট কারবারে যুক্ত ছিল। গোপন তথ্য পাচারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে গ্রেফতার হওয়া আইএসআই সন্দেহভাজন রানা রউফের সঙ্গে এই চক্রের কোনো সরাসরি সংযোগ আছে কি না, তা-ও খতিয়ে দেখছে এসটিএফ। তবে রশিদুলের পরিবারের দাবি, সে সম্পূর্ণ নির্দোষ এবং আগে রাজমিস্ত্রির কাজ করত। স্বাধীনতা দিবসের ঠিক আগে উত্তরবঙ্গ থেকে এই চক্রের হদিস মেলায় রাজ্যজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *