আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মমতার দিকে আঙুল শুভেন্দুর!

বার্তা ডেস্কঃ

প্রাক্তন বিধায়ক তথা প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু ঘিরে তদন্তের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আশিসের লেটারহেড প্যাডে পাওয়া হাতে লেখা সুইসাইড নোটটির হাতের লেখা পরীক্ষা করার পাশাপাশি তাঁর মোবাইল ফোন ও কল রেকর্ড খতিয়ে দেখার কথা জানান তিনি।

মুখ্যমন্ত্রী জানান, ঘটনার সকালে বোলপুরের সাংসদ অসিত মালের মাধ্যমে তিনি ভিডিয়ো কলে আশিসের শোকার্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং সব রকম সহযোগিতার বার্তা দেন। তিনি জানান, আশিস বন্দ্যোপাধ্যায় অত্যন্ত শান্ত ও স্বাভাবিক জীবনযাপন করছিলেন। বিজেপির স্থানীয় নেতৃত্বের সঙ্গেও তাঁর সুসম্পর্ক ছিল।

তদন্তের স্বার্থে আশিসের মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য পরিবারকে অনুরোধ করেছেন শুভেন্দু। তাঁর আশঙ্কা, তৃণমূলের কোনো দুর্নীতিবাজ হয়তো তাঁকে ভয় দেখিয়ে বা ব্ল্যাকমেল করে থাকতে পারে। শুভেন্দুর মতে, ভোটে হারের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি কমিটি থেকে পদত্যাগ করে ‘মমতাপন্থী তৃণমূল’ থেকে দূরত্ব বজায় রেখেছিলেন আশিস। সেই কারণেই তাঁকে কেউ কোনো বিষয়ে হুমকি দিয়ে থাকতে পারে বলে তিনি মনে করছেন।

আশিস বন্দ্যোপাধ্যায়কে একজন সজ্জন, সৎ ও শিক্ষিত মানুষ হিসেবে বর্ণনা করে মুখ্যমন্ত্রী বলেন, বগটুই কাণ্ডসহ তাঁর অনুগামীদের ঘিরে বিতর্ক থাকলেও আশিসবাবু নিজে সৎ ছিলেন। তিনি আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং শুভেন্দুও তাঁকে সচিবালয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *