অভিষেক ঘনিষ্ঠ বিনয়ের বিরুদ্ধে বড় পদক্ষেপ, সিবিআইয়ের নজরবন্দি হতে চলেছেন তিনি!

বার্তা ডেস্কঃ

কয়লা পাচার মামলার কিনারা করতে এবার বড় পদক্ষেপের পথে হাঁটল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তৃণমূলের একদা যুবনেতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অভিযুক্ত বিনয় মিশ্রকে জালে আনতে ‘ওপেন ওয়ারেন্ট’ জারির আবেদনে সম্মতি দিয়েছে দিল্লির আদালত। আইনি পরিভাষায় এটি গ্রেপ্তারি পরোয়ানার সর্বোচ্চ স্তর, যা আজীবন প্রযোজ্য থাকে। ফলে এই পরোয়ানা জারি হওয়ার পর দেশ বা বিদেশের মাটিতে যেখানেই ওই ব্যবসায়ীকে দেখা যাবে, আলাদা কোনো আদালতের নথি বা পরোয়ানা ছাড়াই তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করতে পারবে পুলিশ বা তদন্তকারীরা।

জানা গিয়েছে, মামলার তদন্ত শুরু হতেই বিনয় মিশ্র বিদেশে গা ঢাকা দেন এবং ভানুয়াতু দ্বীপের পাসপোর্ট তৈরি করে দুবাই ও লন্ডনে যাতায়াত করেন। ভারতের সঙ্গে ভানুয়াতুর কোনো প্রত্যর্পণ চুক্তি না থাকায় তাঁকে দেশে ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছিল। এই জটিলতা এড়াতেই সিবিআই আদালত এই আজীবন কার্যকর ওপেন ওয়ারেন্ট মঞ্জুর করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই কঠোর পদক্ষেপে কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত বিনয় মিশ্রের আইনি জটিলতা যে বহুগুণ বেড়ে গেল, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *