দিনহাটায় জঙ্গি আতঙ্ক, এসটিএফের জালে রশিদুল!

বার্তা ডেস্কঃ

সীমান্তের কাঁটাতারের বেড়া থেকে মাত্র দেড়শো মিটার দূরে কোচবিহারের দিনহাটা এলাকার এক বাড়িতে হানা দিয়ে এসটিএফের হাতে গ্রেফতার হয়েছে রশিদুল হক। আইএসআই-এর সঙ্গে যোগ থাকার অভিযোগে এই যুবকের গ্রেফতারির পরেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারীরা ওই বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন এবং রশিদুলের অতীত খতিয়ে দেখতে শুরু করেন। অতীতে ট্রেনে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হয়ে পাটনা জেলে বন্দি থাকার তথ্যও সামনে এসেছে।

ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করা রশিদুল গত এক বছর ধরে বাড়িতেই ছিল বলে দাবি করেছে তার পরিবার। তবে এসটিএফের এই অভিযান এবং জঙ্গিযোগের মতো গুরুতর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে পরিবার। তাদের দাবি, বাড়ি থেকে কোনও জাল নোট বা আপত্তিকর কিছু উদ্ধার হয়নি এবং ভিনদেশের কোনো যোগও নেই। ঠিক কী কারণে রশিদুল সন্দেহের কোপে পড়ল এবং বাজেয়াপ্ত করা মোবাইলগুলিতে কী তথ্য রয়েছে, এখন সেই রহস্যের জট ছাড়াতেই তদন্ত চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *