‘দিমাগি নকশাল’ মন্তব্যে তোলপাড়, পাল্টা আক্রমণ রিজিজুর!

বার্তা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সশস্ত্র মাওবাদীদের দমন করা গেলেও সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা এই মানসিকতার ব্যক্তিরা দেশকে বিপথে চালিত করার চেষ্টা করছেন বলে সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী। এই মন্তব্যের পরেই কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরম কটাক্ষ করে জানান, তিনি একজন ‘দিমাগি নকশাল’ হতে পেরে গর্বিত।

চিদম্বরমের এই প্রতিক্রিয়ার পরেই আসরে নেমে অবস্থান স্পষ্ট করেছেন সংসদীয় বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। রবিবার সামাজিক মাধ্যমে তিনি জানান যে প্রধানমন্ত্রী বিরোধী নেতাদের সরাসরি ‘দিমাগি নকশাল’ বলেননি। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, ভারতীয় সংবিধানকে উপেক্ষা করে যারা মাওবাদীদের সমর্থন করে, বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়িয়ে ৩৭০ ধারাকে সমর্থন জানায় এবং চিকেনস নেক বন্ধ করে উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করতে চায়, মূলত তাদেরকেই এই বিশেষ অভিধায় চিহ্নিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *